- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ১০:২৫ এএম
রংপুরে পরিক্ষা দিতে এসে ১ মাসের জেল
রিয়াজুল হক সাগর, রংপুর।
খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় প্রক্সি দেয়ায় গোলাম রববানী নামের জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী। দন্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজন( রোল নম্বর ২২৮৩৮৪৬) নামের এক পরীক্ষাথীর সাথে মোট অংকের টাকার কনটাক্টে তার প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিস্কার করা হয়েছে। তিনি খ্যাদ্য বিভাগের আর কোন পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর জন্য সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ্ পর্যায়ের উপ খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অুনষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!