- প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ০৬:২৩ পিএম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরে মধ্যপানে (রেকটিফায়েড স্পিরিট) দুইজন মাদক সেবী মারা গেছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ।
রোববার(১২ জানুয়ারি) দুপুরে রংপুরের বদরগঞ্জে গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদক সেবির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
বদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জাহিদ হোসেন সরকার জানান, শনিবার (১১ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট মদ পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র সোহেল মিয়া কয়েকজন মাদক সেবী। মাদক সেবনের পরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন ও সোহেল মিয়া। তাদেরকে নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়। অসুস্থ অন্যান্যরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন কঠোর গোপনীয়তায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে মাদক ব্যবসায়ী জয়নুল সহ স্থানীয় মাদক সিন্ডিকেট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল যায় পুলিশ। মৃত আলমগীর ও সোহেল মিয়া লাশ উদ্ধার করে দুপুর আড়াইটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এ সময় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার জয়নাল এলাকায় দীর্ঘদিন থেকে জয়নাল মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় মাদক আইনে মামলা হবে ও বলে জানান ওসি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!