- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ০৯:৪৬ পিএম
রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ
রিয়াজুল হক সাগর, রংপুর ।
রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলার সময় হঠাৎ করে গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে এবং আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণে আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বিস্ফোরণের তীব্রতায় স্টেশনে থাকা কয়েকটি গাড়ি, আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী এক পুরুষ হাসপাতালে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে গ্যাসের অতিরিক্ত চাপের সৃষ্টি হওয়াতে বিস্ফোরণ হয়। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!