- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ১১:০৮ এএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলিয়ে গেছে একজন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার টাকা ও একটি মোটর সাইকেলসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এসআরবি।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোর রাতে কাশিয়ানী উপজেলার ভাট্রাইধোপা মাজরা বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় মো. রাজু শেখ (২৭) নামের অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যায়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ভাট্রাইধোপা মাজরা বাজার এলাকা অভিযান চালায় এসআরবির একটি দল। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী নাইমুর রহমানকে আটক করে। পরে তার কাছ থেকে মাদকদ্রব্যের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় এসআরবির উপস্থিতি টের পেয়ে মো. রাজু শেখ নামের অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সোমবার বিকেল আনুমানিক সারে ৩ টার দিকে জমির সীমানা নিয়ে...
-
ভোলা-জেলা প্রতিনিধি॥ চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ মুজিবনগর ইউনিয়ন সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুন-অর-রশীদ জনপ্রিয়তার র্শীষে, চেয়ারম্যান নির্বাচিত হলে চরের জমি জোড়পূর্বক দখলদার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!