- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১০:০২ পিএম
রাজারহাট রেলস্টেশনে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের পরিচ্ছন্নতা অভিযান
পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও)-এর কুড়িগ্রাম জেলা শাখা।
সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা রেলস্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। কর্মসূচির সমন্বয় করেন কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী ওয়াহিদা আফরিন।
ওয়াহিদা আফরিন বলেন, "আমরা চাই কুড়িগ্রাম একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে উঠুক। সামান্য শ্রম ও সচেতনতাই একটি জনপরিসরের চিত্র বদলে দিতে পারে। তাই সবাইকে যেখানে-সেখানে ময়লা না ফেলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।"
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযান কেবল একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ববোধেরও প্রতিফলন। এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে পরিবেশ সংরক্ষণে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।
কর্মসূচিতে অংশ নেন সংগঠনের স্বেচ্ছাসেবী আরাভী হাসান, বিপ্লব রায়, নয়ন কুমার, রিয়াদ চৌধুরী, দীপক কুমার রায়, হৃদয় চন্দ্র রায়, পল্লব রায়, তাপস রায়, আসিফ হাসান, জয়ন্ত রায়, রেজাউল, আতিকা খাতুন, জান্নাতুল ফারজানা ও অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও) জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একটি দায়িত্বশীল, পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত কাজ করে যাচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!