- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ০৩:১২ পিএম
রাজাকার-স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে -স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃ বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছিলেন, সেদিন মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য রাজাকার-আল বদর বাহিনী তৈরি করা হয়েছিলো। যারা রাজাকার-আল বদরের দায়িত্ব পালন করেছেন এদেশের মানুষ তাদের ভোলে নাই। পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে রাজাকাররা এদেশের লক্ষ লক্ষ মানুষকে যদি হত্যা করতে পারে। তাহলে তারা (রাজাকার) সেদিন যদি মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমানকে পেত তাহলে তাকেও হত্যা করতো।
বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি’র আয়োজনে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদের ১৫ বছরে নিহত জুলাই-শহীদ সহ সকল শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইতিহাসে রাজাকাররা এক ভাবে পরিচিত। কিন্তু শেখ হাসিনার ক্ষমতার যারা বিরোধীতা করেছে, যারা ফ্যাসিবাদের বিরোধীতা করেছে, শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। স্মরণসভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
একইদিন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!