শিরোনামঃ

পুরুষাঙ্গ কেটে চরফ্যাশন কৃষকের সন্তানকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ


ভোলা-জেলা প্রতিনিধি॥ 

বন্ধুর সঙ্গে সমকামীতা করতে গিয়ে অসিফের পুরুষাঙ্গ কাটার দায় একই এলাকার জাহিদুল ইসলাম(১৯)উপর এনে মামলা দিয়ে হরানির করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি চরফ্যাশন উপজেলা শশীভুষন থানায় এওয়াজপুর ৯নং ওয়ার্ড

ভুক্তভোগী ও তার পরিবারে দাবী, জমিজমা নিয়ে ইউসুফ বেপারীর সাথে আবুল কামাল মাঝির বিরোধ ছিল। ওই বিরোধের সূত্রেপাতে পূর্ব শত্রুতার জেড়ে ইউসুফ আলী বেপারী গত ১৭ নভেম্বর/২৫ইং তারিখে আক্তার বেপারীর ছেলে আসিফ এর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে তুলে একই এলাকার কৃষক আবুল কালাম মাঝির ছেলে জাহিদুল ইসলামকে অভিযুক্ত করে শশীভুষণ থানা একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রকৃত তথ্য উৎঘাটন না করে তাদের দেওয়া ভাষ্যমতে আসামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। জাহিদুল ৩মাস কারাভোগ করে জামিনে এসে গত সোমবার জাহিদুলসহ তার পরিবার (২১সেপ্টেম্বর)সংবাদকর্মীদেরকে বলেন, মুলত অসিফের সঙ্গে বরিশাল এলাকার মনির নামে এক যুবকের সঙ্গে তার বন্ধুতা সম্পর্ক ছিল। তারা দু’জন চাকুরি সুবাধে বরিশাল ভাড়া বাসা থেকে তাদের মধ্যে সমকামীতা সম্পর্ক জড়ায়। এমনকি অসিফ মনিরকে সঙ্গে নিয়ে এওয়াজপুরের বাড়িতে বেড়াতে এসে গত ১৭ নভেম্বর/২৫ইং তারিখে গভীর রাতে মনির অসিফের লিঙ্গে আঘাত করে রক্তক্ষরণ করে,তাদের ঘরে হঠাৎ ডাক চিৎকারে আসপাশের মানুষ ছুটে আসে।মুলঘটনা থামা চাপা দিতে আমার পরিবারকে হয়রানি করতে আমাকে মামলা আসামী করে। কথা আছে সত্য কখনো চাপা দিয়ে ডেকে রাখা যায় না। গত ২৫আগস্ট ২৬ইং তারিখে বরিশাল ২৯নম্বর ওয়ার্ডে মনিনের বাসায় একই ভাবে ধারালো ছুরি দিয়ে অসিফের পুরুষাঙ্গে কেটে দেয়ার ঘটনা ঘটে। এই ঘটনা অনলাইন সংবাদ মাধ্যমে অসিফের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ তুলে মনিরের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়।ওই সংবাদটি আমাদের কাছে সংগৃহীত রয়েছে।

জাহিদুল ইসলামসহ তার পরিবারের দাবী চরফ্যাশনে অসিফের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ তুলে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে এবার একই ঘটনা মনিরকে দায়ী করছে ।মূলত এর আগের ঘটনাটিও মনির ঘটিয়েছে। প্রশাসন মনিরকে আইনের আওয়তা এনে জিজ্ঞাসাবাদ করলে মুলঘটনা উৎঘাটন হবে। তারা সত্যি ঘটনা উৎঘাটনের জন্য প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছেন।

কৃষক আবুল কালাম মাঝি বলেন,আমার ছেলেকে মিথ্যা মামলা জড়িয়ে অহেতুক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।আমরা সুষ্ঠ তদন্ত,মামলা থেকে আমার ছেলেকে অব্যাহতি এবং ক্ষতিপুরুন চাই।

এদিকে মামলা স্বাক্ষী চাচী বলেন, সন্দেহের ভিত্তিতে জাহিদুল ইসলামকে আসামী করা ঠিক হয়নি।স্থানীয় বাসিন্দা শেখ রেজাউল করিম বলেন, অসিফ খুব খারাপ লোক, মনিরের সঙ্গে সমাকামীতা করতে গিয়ে অসিফের পুরুষাঙ্গে মনিরই কেটে দিয়েছে। নিরপেক্ষভাবে সিআইডির মাধ্যমে তদন্ত করলে সংশ্লিষ্ঠ ব্যক্তির নাম উঠে আসবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনর তদন্তে প্রকৃত ঘটনা উৎঘাটনের দাবী করছেন। 

উল্লেখ্য অসিফ মনিরের সাথে সঙ্গে সম্পর্ক ধরে রাখতে মনিরের সঙ্গে তার চাচাতো বোন বিয়ে দেয়। সুস্থ্য তদন্তের অভাবে প্রকৃত ঘটনা ধামাচাপার তলে পড়ে নিরাপরাদী আবুল কামাল মাঝির ছেলে জাহিদুলকে অভিযুক্ত করে ইউসুফ বেপারী মামলা দিয়ে তার শত্রুতা উদ্ধার করছে। যে ঘটনাটি নিয়ে মামলা দিয়ে গ্রামের সহজ-সরল মানুষটিকে এলাকার কিছু দুষকৃতিকারীর ষড়যন্ত্রে মামলা দিয়ে হয়রানি করছে তা ঠিক হয়নি ,প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য প্রশাসনের হস্তেক্ষেপের কথা জানিয়েছেন স্থানীরাও

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?