- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৮ পিএম
পটুয়াখালীতে হাসান মামুনের পক্ষে গণঅধিকার পরিষদের ১১ নেতাকর্মী
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনের গলাচিপা উপজেলায় দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী প্রচারণা করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের ১১ নেতাকর্মী। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে হাসান মামুনের রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী নির্বাচনী কার্যালয়ে ছোট পরিসরে আয়োজিত যোগদান অনুষ্ঠানে তারা ঘোড়া প্রতীকের সমর্থনে কাজ করার প্রতিশ্রুতি দেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত জানান রতনদী তালতলী ইউনিয়নের নির্বাচন কমিটির আহ্বায়ক নাজমা ফারুক ফুল দিয়ে। উপস্থিত ছিলেন রতনদী তালতলী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এমদাদ শরিফ, গলাচিপা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. মাসুম বিল্লাহ ও সদস্য নিয়াজ মাহমুদ নকিব। যোগদানের সময় শ্রমিক অধিকার পরিষদের কাওসার হাওলাদার বলেন, কোটা আন্দোলনের শুরু থেকে তিনি ভিপি নুরের সঙ্গে ছিলেন। ছয় থেকে সাত বছর তিনি দলের সঙ্গে কাজ করেছেন। তবে আসন্ন নির্বাচনের জন্য সঠিক প্রার্থী নির্বাচন করে ভোটারদের মাঝে কার্যকর প্রচারণা করার জন্য তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থনে কাজ করছেন। তিনি জানান, “এতো দিন আমরা ভুল পথে ছিলাম, এখন সঠিক পথে আসছি।”অন্য নেতাকর্মীরাও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জনসচেতনতামূলক প্রচারণা চালাতে প্রতিশ্রুতি দেন, যাতে পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীকের সমর্থন বৃদ্ধি পায়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!