- প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ০৮:৪৩ পিএম
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ গঠন সভাপতি আনোয়ার সম্পাদক আরিফ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম আরিফ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আমার কাগজ ও মর্নিং অবজারভারের জেলা প্রতিনিধি কাইয়ুম উদ্দিন জুয়েল এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি কে এম শাহাদাত হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এম কে রানা এবং ডিবিসি নিউজের প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, হেলাল আহমেদ রিপন,প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আলিম খান আকাশ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন তারিকুল ইসলাম।কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন জিএম জলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাদল হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও খোকন হাওলাদার।
সভায় সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার সংরক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!