- প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ০৯:৪০ পিএম
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্রি ও সাধারণ সম্পাদক টোটন নির্বাচিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্রি ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের ভোটে তারা নির্বাচিত হন। গতকাল বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের ব্যামাগারের জিমনেসিয়ায় ডেলিগেট কাউন্সিলের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। এর আগে বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে সম্মেলন শুরু হয়। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় অধিবেশনে এ সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!