- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮ এএম
পটুয়াখালী-৩ ভোটারদের দুয়ারে দুয়ারে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আটঘাট বেঁধেই গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের সাথে নির্বাচনী লড়াই করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে যাচ্ছন ভোটারের দ্বারে দ্বারে। সোমবার সকাল থেকে সারাদিন গলাচিপা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে নারী ভোটারদের সাথে বাড়ি বাড়ি দেখা করছে। একই সাথে নিজের ঘোড়া প্রতীকে চাইছেন সমর্থন ও ভোট।
এসময় নারী ভোটারদের আকৃষ্ট করতে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং সহিংসতায় 'জিরো টলারেন্স' প্রদর্শন করা হবে। অস্ব”ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি উ”চ শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হবে। একটি অনলাইন শিক্ষা তথ্য কেন্দ্র ওপেন করা হবে। স্বাস্থ ও চিকিৎসায় গলাচিপা ও দশমিনায় আধুনিক ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা প্রাপ্তি সহজলভ্য ও সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভোটাররাও শুনছেন পাশাপাশি সময়ও নিচ্ছন। অনেকেই আবার আগামীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন। জবাবে হাসান মামুন ভোটারদের বলেন, ‘দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও মানবিক প্রশাসনের সেবা সুনিশ্চিত করা হবে।’গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের গৃহিনী আমেনা বেগম বলেন, আমরা এলাকায় শান্তি চাই। চাই আমাগো মতো মাটির মানুষ। কোন এমপি প্রার্থী কোন দিন আমাগো বাড়ি বাড়ি আইয়া ভোট চায় নাই। কিন্তু‘ হাসান মামুন ভোট চাইছে। এমন প্রার্থীই চাই যে আমাগো দুয়ারে আইবে। যে দুয়ারে আইবে আমি হেরেই ভোট দিমু।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!