- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৫:৪২ পিএম
প্রেসক্লাব বসুন্দিয়ার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, আবু তাহের সভাপতি, সম্পাদক আবু বকর
আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় (৩ অক্টোবর) শুক্রবার 'প্রেসক্লাব বসুন্দিয়া'র কার্যালয়ে, দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে সদস্যদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা ১১ টা পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ভোট শুরু হয়। এবং দুপুর ১২ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হুমায়ূন কবির ও আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন। মোট ৯টি পদে ভোট গ্ৰহন করা হয়। সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, সভাপতি পদে আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি পদে শেখ আব্দুল জব্বার, সহ-সভাপতি শেখ গফ্ফার রহমান, সাধারণ সম্পাদক পদে আবু বকর, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক পদে উসমান গনি, দপ্তর সম্পাদক অমল কৃষ্ণ পালিত, প্রচার সম্পাদক মোঃ ইমদাদুল হক ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান পারভেজ। অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দসহ সকলেই প্রেসক্লাবের সামগ্রিক কার্যক্রম দক্ষতার সাথে এবং সাংবাদিকতার কার্যক্রম সাহসিকতায় জনকল্যাণ ও বস্তুনিষ্ঠতা বজায় রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!