- প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৬:৫৫ পিএম
প্রেমের টানে চাচিকে নিয়ে ভাতিজা উধাও
রিয়াজুল হক সাগর, রংপুর।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পরকীয়া প্রেমের টানে এক গৃহবধূকে নিয়ে ভাতিজা পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শনিবার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিদারপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের পুত্র সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
পারিবারিক লোকলজ্জার তোয়াক্কা না করে শনিবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের গোপন এই প্রণয় যে এমন চরম পরিণতির দিকে যাবে, তা কেউ আঁচ করতে পারেনি। চাচি-ভাতিজার এই 'নিষিদ্ধ প্রেম' এবং পলায়নের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিবেশীরা বলেন নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার চাচির কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি সামাজিকভাবে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। ঘটনার পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। সোমবার(৩০মার্চ) রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!