- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:১১ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি করে শিক্সকরা। এসময় দাবী আদায়ে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা কমিটির সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ, মালেকা একাডেমির প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং সীমা মেমোরিয়াল শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মাহবুবুল হক বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ অভিযোগ করে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা হয়েছে। যা কোমলমতি শিশুদের জন্য চরম বৈষম্যমূলক এবং তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা অবিলম্বে সরকারকে এ পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় আগামী ২০ আগস্টের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাওসহ "মার্চ ফর ঢাকা" কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!