- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ০৮:০২ পিএম
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল ও কুরআন বিতরণ
যবিপ্রবি প্রতিনিধি :
ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন অবমাননার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ-মিছিল ও কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় যবিপ্রবির ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির (আইকেএসএস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ-মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ-মিছিলের শেষে শিক্ষার্থীদের মাঝে দশটি কুরআন বিতরণ করা হয়।
বিক্ষোভ-মিছিলে যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ বলেন, পবিত্র কুরআন অবমাননার এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। বর্তমানে ইসলামফোবিয়া ও রাসুল (সা.)-এর প্রতি অসম্মান আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা মুসলমানদের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই এবং কুরআন অবমাননার মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের দাবি করছি।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল বলেন,
পবিত্র কুরআন অবমাননার এই ঘটনা শুধু মুসলমানদের জন্য দুঃখ ও নিন্দার বিষয় নয়, বরং এটি মানবতার প্রতি এক গভীর আঘাত। পবিত্র কোরআন মুসলমানদের জীবনবিধান। এছাড়া তিনি শিক্ষার্থীদের ইসলামের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানিয়ে নিজের লেখা স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন।
ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি সাধারণ সম্পাদক আদনান মু'য়ীদ বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব কুরআনে লাথি মারেনি, তিনি লাথি মেরেছেন শতকোটি মুসলমানের হৃদয়ে। এক কুচক্রী মহল তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!