- রাসেল, প্রতিনিধি, মৌলভীবাজার
- প্রকাশিত: ২ মে ২০২৬ ১০:৩৯ এএম
পানি নিষ্কাশনের নেই ব্যবস্থা, মৌলভীবাজার সরকার বাজার সড়কজুড়ে খানাখন্দ
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার সড়কে সংস্কারের অভাবে পিচ ঢালাই উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হয়ে আছে। এ সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে খানাখন্দের। এতে পথচারীসহ যানবাহনের যাত্রীদের পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। হরহামেশাই ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
এই সড়ক দিয়েই অসংখ্য মানুষ যাতায়াত করে। স্কুল, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। প্রসূতি মা সহ অসুস্থ রোগীদেরও এই সড়ক দিয়েই উপজেলা ও জেলা হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। দীর্ঘদিন ধরে খানাখন্দের মধ্যেই চলাচল করার কারণে চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় লোকজন ও এ সড়কে যাতায়াত করা জনসাধারণের মধ্যে। ভারি বৃষ্টি হলে এই ভাঙা স্থানগুলোতে জলাবদ্ধতায় দুর্ভোগ আরও বেড়ে যায় বলেও অভিযোগ স্থানীয়দের।
এ সড়কের কয়েকজন সিএনজি ও অটোরিকশাচালকের সঙ্গে কথা হলে তারা বলেন, এই পথে চলতে গিয়ে আমাদের মাঝে মাঝে দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। যানবাহন প্রায়দিনই বিকল হয়ে যায়। ফলে গোটা দিনের রোজগারই চলে যায় তা মেরামত করতে। খুব ধীরে ধীরে গাড়ি চালাতে গিয়ে সময়েরও অপচয় হয়।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা জাবেদ হোসেন বলেন, এই রাস্তা দিয়ে যেতে হলে যেন যুদ্ধ করতে হয়। কোনো গাড়িতে চড়ে যেতেও দুর্ঘটনার ভয় লাগে। আবার কাদাপানির মধ্য দিয়ে হাঁটাও বিড়ম্বনার। খুব বিপদে আছি আমরা। উপজেলার প্রধান সড়ক হওয়ায় বাধ্য হয়েই প্রতিনিয়ত আমাদের চলাচল করতে হচ্ছে, কিন্তু এই রাস্তায় চলাচল করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি। মাঝে মাঝে ছোট-বড় দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে আমাদের। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিও জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!