- প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ০৯:২৭ পিএম
অতীতের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না : রংপুরের পুলিশ সুপার
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরে অতীতের বিতর্কিত ও তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি কোনওভাবেই হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফাত হোসাইন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় রংপুর পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
পরিচিতি সভায় মারুফাত হোসাইন বলেন, “আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি। নির্বাচন কমিশন খুব শিগগিরই তারিখ ঘোষণা করবেন। আমাদের হাতে সময় খুবই কম—মাত্র দুই মাস। এই সময়টুকুতেই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। কারণ ট্রেনিংয়ে গ্যাপ থাকলে যুদ্ধে পরাজয় অনিবার্য।”
তিনি আরও বলেন, রংপুরের আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা যদি সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তবে রংপুরবাসীকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, ভয়হীন ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
পুলিশ সুপার বলেন , রংপুরে এমন একটি পরিবেশ তৈরি করা হবে যাতে সাধারণ ভোটার বুঝতে পারেন— ভোটকেন্দ্রে যেতে তাদের কোন বাধা, আতঙ্ক বা ঝুঁকি নেই। তিনি বলেন, “জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং সেই ভোট যেন সঠিকভাবে গণনা হয়—এটাই আমাদের মূল দায়িত্ব।”
পুলিশ সুপার আশ্বস্ত করে আরও বলেন,
“বিগত দিনগুলোতে কেমন নির্বাচন হয়েছে তা আমরা সবাই জানি। এবার সেই তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি হবে না—এটাই আমাদের অঙ্গীকার। আপনারা নিশ্চিত থাকুন, এবারের নির্বাচন হবে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভয়হীন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই মনে করেন নির্বাচন হবে কি না। এসপি বলেন, “নো, এবার এ ধরনের কোনো প্রশ্নই নেই। নির্বাচন হবেই। সরকারের সর্বস্তরের অথরিটিজনরা চাচ্ছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।” এই সদিচ্ছা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।
সভার শুরুতেই পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশে বলেন, রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
সাংবাদিকরাও রংপুরের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ, নির্বাচনকালীন সম্ভাব্য ঝুঁকি এবং মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরেন।
এসপি মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তাদের সঙ্গে সপ্রতিভ ও আন্তরিকভাবে মতবিনিময় করেন।
সভার পরিবেশ ছিল প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ এবং সমস্যা সমাধানের মনোভাবপূর্ণ।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!