- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৩:৪৬ পিএম
অপ্রচারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়কের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিবের বিরুদ্ধে অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাবিব বলেন, গত ১৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, ২০১৯ সালের ২৬ জুলাই ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের কমিটিতে উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর ডাক নাম ইয়েন মুন্সী ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই কমিটি সম্পর্কে কখনো অবগত ছিলেন না। যদি ওই ছাত্রলীগের কমিটির সঙ্গে যুক্ত থাকতেন তাহলে তার আসল নামই ব্যবহার হতো। কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হলে বায়োডাটা দিতে হয়। যারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তারা অনুগ্রহ করে আমার দাখিলকৃত বায়োডাটা সামনে নিয়ে আসুক।
তিনি আরও বলেন, তিনি কখনো ছাত্রলীগ বা অন্য কোনো কমিটির সঙ্গে জড়িত ছিলেন না। বর্তমান পৌর ছাত্রদলের কমিটিই তাঁর একমাত্র রাজনৈতিক ঠিকানা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হয়ে থাকতে চাই। তাই মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানান তিনি। তিনি এ ঘটনাকে একটি স্বার্থান্বেষী কুচক্রি মহলের অপতৎপরতা বলেও অভিহিত করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!