- প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ১০:০৯ পিএম
অনুদানের বাছুর বিক্রি করে ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
সরকারি অনুদানের একটি বকনা বাছুর সুবিধাভোগী নিজেই বিক্রি করে ছাত্রদল নেতা কর্তৃক জোরপূর্বক ওই বাছুর বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকায় অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে প্রশাসন থেকে শুরু করে পুরো উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয়দের চাঁপের মুখে উপায়অন্তুর না পেয়ে বিক্রি করা বকনা বাছুর শুক্রবার (৪ জুলাই) পুর্নরায় সুবিধাভোগী তার নিজ বাড়িতে এনেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মৎস্যজীবীদের জন্য সরকারি অনুদানেপ্রাপ্ত বকনা বাছুরটি ৪ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী জালাল হাওলাদারের বাড়িতে রয়েছে। তবে জালাল হাওলাদারকে বাড়িতে না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার গরু আমার কাছেই আছে। কেউ আমার কাছ থেকে গরু নেয়নি। গ্রামের একটি চক্র মিথ্যে অপপ্রচার করেছে। বকনা বাছুরটি অন্যত্র বিক্রি করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে তা বন্ধ করে রাখেন।
বানিয়াশুরী গ্রামের বাসিন্দা মো. হোসেন শরীফ জানিয়েছেন, গত কয়েকদিন পূর্বে অর্থের বিশেষ প্রয়োজনে জালাল সরদার আমার কাছে বাছুরটি বিক্রি করেছিলেন। পরবর্তীতে শুক্রবার বিকেলে এসে সে (জালাল) অনুরোধ করে টাকা ফেরত দিয়ে বাছুরটি নিয়ে গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, মৎস্য অধিদপ্তরের প্রকল্পের মাধ্যমে বরাদ্দ পাওয়া জালাল হাওলাদারের বকনা বাছুরটি গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হীরা রহমান সাদ্দাম জোরপূর্বক নিয়ে বিক্রি করে দিয়েছে বলে এলাকার কতিপয় লোক আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরবর্তীতে খোঁজ নিয়ে অভিযোগের কোন সত্যতা মেলেনি।
এ ব্যাপারে পৌর ছাত্রদলের আহবায়ক হীরা রহমান সাদ্দাম বলেন, এলাকার কতিপয় ব্যক্তির সাথে জমিজমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরেই আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকজনের প্ররোচনায় জালাল হাওলাদার তার বকনা বাছুরটি অন্যত্র বিক্রি করে আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করেছিলো। পরবর্তীতে এলাকাবাসীর চাঁপের মুখে তিনি (জালাল) বিক্রি করা বকনা বাছুরটি বাড়িতে ফেরত এনেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!