- প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ০৯:২৭ পিএম
নতুন উদ্যমে সাংবাদিক ফোরাম : দায়িত্বভার হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
বরিশালের সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বরিশাল নগরীর একটি আভিজাত রেস্টুরেন্টে এই দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী, বর্তমান সহ-সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের সময়ের এম জহির, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সুপ্রভাত ঢাকার ব্যুরো প্রধান এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ দীপ্ত টিভি মর্তুজা জুয়েল, দপ্তর সম্পাদক দৈনিক জনকণ্ঠের খোকন আহমেদ হীরা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, প্রচার সম্পাদক বিজয় টিভির আরিফুর রহমান, দৈনিক বণিক বার্তার এম মিরাজ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের আযাদ আলাঊদ্দিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একুশে টেলিভিশনের সুখেন্দু এদবর, দৈনিক যুগান্তরের মোঃ নাসির উদ্দিন সহ নতুন ও পুরাতন কমিটির নেতৃবৃন্দরা।
বক্তব্যে দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আযাদ আলাঊদ্দিন বলেন, সাংবাদিক ফোরাম একটি পেশাদার সংগঠন।সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে সংগঠনের বিকল্প নেই। সংগঠনটি নতুন হলেও এটি ইতিমধ্যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এটি এখন সর্ব মহলে আলোচিত সংগঠন। নতুন একটি সংগঠনের এটাই সার্থকতা।
সংগঠনের ফান্ড গঠন করে সংগঠনের সদস্যদের বিপদে-আপদে আর্থিক সহায়তা করার মত ফান্ড গঠনের পরামর্শ দিয়ে সকল সদস্যদের একে অপরের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখেন তিনি। তিনি বলেন, সাংবাদিক ফোরাম প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে পূর্বের অভিষেক অনুষ্ঠানে যেভাবে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে তাদের নিরপেক্ষতা বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন করেছিল আগামীতেও তেমন নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে যাবে।
বিদায়ী সভাপতি দৈনিক সমকালের সুমন চৌধুরী বলেন, আমাদের সংগঠন ইতিমধ্যে আলোচনায় রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সংগঠনকে গতিশীল করার জন্য। আমাদের সময়কালের সকল প্রকার ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।
নবগঠিত কমিটির সভাপতি নিকুঞ্জ বলা পলাশ বলেন, সংগঠন শুধু সভাপতি, সাধারণ সম্পাদকের চেষ্টায় সামনে এগিয়ে নেয়া সম্ভব না। সকলের সমন্বয়ে একটু সংগঠন সামনের দিকে অগ্রসর হয়। সংগঠনকে আগামী এক বছরের মধ্যে আর্থিকভাবে সফল করার ঘোষনাও দেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!