- প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ০৯:০৩ পিএম
নথুল্লাবাদে ছাত্র-জনতা ও বাসশ্রমিকদের সংঘর্ষ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে বুধবার বিকেল ৪টার দিকে ছাত্র-জনতা ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকা ও সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আন্দোলনের মাঝেই হঠাৎ উত্তেজনা দেখা দেয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো টার্মিনাল দখলে নেয় শ্রমিকেরা। এ পরিস্থিতি দেখে ছাত্র-জনতা সরতে বাধ্য হন।
নথুল্লাবাদ বাসশ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, “ড্রাইভারকে কেন মারল? সে আত্মরক্ষার জন্য বাসের ছাদে উঠলেও ছাত্ররা সেখানে গিয়ে হামলা চালায়। এমন নির্যাতন নিত্যভাবে চলতে দেওয়া যায় না। নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। যারা আন্দোলন করতে চায়, তারা শেবাচিমে গিয়ে করুক। আমাদের পেটে ভাত নেই, তাই এই আন্দোলন মেনে নেওয়া সম্ভব নয়।”
অন্যদিকে আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি জানিয়েছেন, বুধবার সাগরদি মাদ্রাসার ছাত্ররাও রাস্তায় নেমে আন্দোলনে অংশ নেয়। তিনি বলেন, “আপনারা চাইলে যে কোনোভাবে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য আন্দোলনে অংশ নিতে পারেন।” রনি আরও জানান, বিকেলে নথুল্লাবাদে শ্রমিকরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এতে কয়েকজন আহত হয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল পুরোপুরি শ্রমিকদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছেন। এ সময় কোনো যানবাহন চলাচল করছিল না। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের মারামারি হয়েছে। পরে ছাত্ররা বাসস্ট্যান্ড ছেড়ে চলে যায়, আর শ্রমিকেরা সড়কে অবস্থান নেয়। এতে কয়েকজন আহত হয়েছেন।”
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!