শিরোনামঃ

বরিশালের ৩০ খাল উন্নয়নে ৭৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রীকে শিরীনের কৃতজ্ঞতা

বরিশাল নগরীর ৩০টি খালের উন্নয়ন, পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বুধবার এক বিবৃতিতে তিনি বরিশালবাসীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রকল্পের আওতায় নগরীর ১০টি খালের সৌন্দর্যবর্ধন এবং ২০টি খাল পুনঃখনন করা হবে। পাশাপাশি বিভিন্ন খালের পাড় সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ করা হবে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বরিশালকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের জীবনমান উন্নয়নেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এমন উন্নয়ন উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?