- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ০৩:৩২ পিএম
নলছিটিতে পৌর শ্রমিক দলের নব গঠিত কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পৌর শ্রমিক দলের নবগঠিত কমিটি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর শ্রমিক দল। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শামীম। তিনি বলেন, “গত ১২ জুলাই গঠিত কমিটিতে ফ্যাসিবাদী সরকারের দমন-নিপীড়নের শিকার, মামলা ও হামলায় ক্ষতিগ্রস্ত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে স্থান দেওয়া হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আশার সঞ্চার হলেও, একটি সুবিধাবাদী চক্র পদ না পেয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “নবগঠিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে ওই চক্রটি কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। যা অত্যন্ত দুঃখজনক এবং ষড়যন্ত্রমূলক।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান, পৌর সভাপতি মো. সেলিম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা।সাংগঠনিক সম্পাদক ছালাম সরদার, নান্ঠু দরবেশ, মো. সোবহান হাং, সাহিন হাং, চুন্নু হাং ও রুমান হাং সহ আরও অনেকে।
বক্তারা বলেন, “শ্রমিক দল সবসময় মাটি ও মানুষের পক্ষে রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো ষড়যন্ত্র আমাদের আদর্শিক অবস্থান দুর্বল করতে পারবে না।” তারা সকল বিভেদ ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!