- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫ ০৮:৩৪ পিএম
নলছিটি উপজেলা ও শহর যুবদলের বিভিন্ন ইউনিটের কমিটি করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নলছিটি প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলছিটি উপজেলা ও শহর শাখার উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার (৮ আগস্ট) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের যুবদল নেতারা অংশ নেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জিএম সবুর কামরুল, কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আনিচুর রহমান , যুগ্ম-আহ্বায়ক মোঃ এনামুল হক সাজু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবু, সাবেক ছাত্র নেতা হাসিবুল ইসলাম সবুজ।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন শাহীন , সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ন আহবায়ক বশির তালুকদার জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে এবং তরুণ সমাজকে সংগঠিত করতে শক্তিশালী ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন জরুরি। যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠন করে সংগঠনকে আরও গতিশীল করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হক।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!