- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ০৩:১৬ এএম
নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান
সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিকী এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করে মেহেদি হাসান সবুজ।
অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করেন জনাব মাহমুদুল হাসান, বাংলাদেশ গণশিল্পী সংস্থার অন্যতম সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া সংগীত পরিবেশন করেন সোহেল রিজভী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গাহিগীতিআলেখ্য যার নির্দেশনায় ছিলেন কাত্তিক বিশ্বাস ও সন্চালনায় ছিলেন ড. উত্তম চক্রবর্তী,গীতিআলেখ্যের মাধ্যমে নজরুলের জীবন, দর্শন, সাম্য, মানবতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনাকে তুলে ধরা হয়।
নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল স্পষ্ট।
বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন—তিনি নিপীড়িত মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে প্রতিফলিত হয়েছে শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। তাই নজরুলের মৃত্যু দিবস পালন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে হবে।
আজকের সমাজে যখন নানা ধরনের বৈষম্য, বিভাজন, সাম্প্রদায়িকতা ও সামাজিক অসঙ্গতি মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে, তখন নজরুলের সাম্য ও মানবতার বাণী আরও বেশি প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টি আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, মানুষকে ভালোবাসতে এবং একটি মানবিক সমাজ নির্মাণে অনুপ্রাণিত করে।
শহীদ মিনার প্রাঙ্গণে শিল্পীদের কণ্ঠে নজরুলের গান ও কবিতার উচ্চারণে যেন ফিরে আসে সেই চিরবিদ্রোহী কণ্ঠ—যে কণ্ঠ কোনো অন্যায়, শোষণ কিংবা বৈষম্যের কাছে মাথা নত করেনি।
পঞ্চাশ বছর ধরে নজরুল আমাদের মাঝে শারীরিকভাবে নেই; কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর আদর্শ ও তাঁর বিদ্রোহ আজও জীবন্ত।
নজরুল বেঁচে থাকুন মানুষের কণ্ঠে,
বেঁচে থাকুন শিল্পীর গানে,
বেঁচে থাকুন সাম্যের স্বপ্নে—
আর অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা প্রতিটি মানুষের সংগ্রামে।
জয় হোক সাম্যের,
জয় হোক মানবতার।
এই বিভাগের আরো খবর
-
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি ছাড়ার সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকেও সঙ্গে নিতে...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!