- প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ০৯:৫১ এএম
নির্যাতিত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার মামলা-হামলার শিকার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন খলিফার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে একটি মহল অপপ্রচার শুরু করেছে। এনিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনায় সোমবার (২৭ এপ্রিল) রাতে ওই বিএনপি নেতা থানায় সাধারণ ডায়রী করেছেন।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন খলিফা বলেন, আসছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার)পদে নির্বাচন করার লক্ষে এলাকায় বেশ কিছু সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি। এতে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি ২৭ এপ্রিল রাতে আমার ছবির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ছবি ট্যাম্পারিং করে "ইনকিলাব জিন্দাবাদ" নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন কু-রুচিপূর্ন কথাবার্তা লিখে পোষ্ট করে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিলো।এরপরও একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে ওই ফেক আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বলেন, জাকির হোসেন খলিফা একজন নির্যাতিত নেতা।তার বিরুদ্ধে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বদনাম ছড়িয়ে দেওয়া হয় তা দুঃখজনক।
উল্লেখ্য গত ২৫ এপ্রিয় রাতে প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুলকে নিয়েও ওই আইডি থেকে বিভ্রান্তিমূলক পোষ্ট করা হয়।এঘটনায় ওই বিএনপি নেতা থানায় সাধারণ করেন।এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ওই আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জিডির কপি পাঠানো হয়েছে। আইডি ব্যবহারকারীর পরিচয় শনাক্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!