- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৫ পিএম
নির্বাচনের আগে সবদল উন্নয়নের ফুলঝুড়ি দেখায় কিন্তু একদল ক্ষমতায় এলে আরেকদল বাড়িতে থাকতে পারে না -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতিককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়ি ছাড়া হতে হবে না। দুর্নীতি দুর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে, বিদেশিদের তাবেদারি থেকে মুক্ত হবে দেশ।
আজ দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয় তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিলো। পুরোনো নিয়ম ও আইন বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।
তাই দেশের একমাত্র দল হিসেবে আমরাই পুরোনো আইন ও নিয়ম বদলে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে আমার তরুণ ও নতুন ভোটারদেরকে বলবো, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাউফলের মাটিতে ইসলামের শেকড় গভীরভাবে প্রথিত। এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখাতে হবে।
দুপুর বারোটা অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!