- প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫ ১০:০৮ পিএম
নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না : রংপুরে আমীর খসরু মাহমুদ
রিয়াজুল হক সাগর, রংপুর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার, কেননা নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।
বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, দেশে দীর্ঘদিন ধরে নির্বাচিত সরকার না থাকার কারণে প্রতিদিনই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে দেশ। নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে জবাবদিহিতা থাকে। আর নির্বাচিত সরকার না থাকলে কোন জবাবদিহীতা থাকে না। দেশের জনগণের চাওয়া-পাওয়া নিয়ে কথা বলতে একমাত্র নির্বাচিত সরকারের কাছে।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা বিদেশে পালানোর পর থেকে মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে। মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী, প্রত্যাশাও অনেক বেশি তৈরী হয়েছে। আর যারা এই আকাঙ্ক্ষা, প্রত্যাশা ধারণ করতে পারবে না, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা রাজনৈতিক দল হোক আগামীর বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
সভায় রংপুর বিভাগের অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় রংপুরের পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে করণীয় বিষয়, শিল্প-বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!