- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১০:৩৭ পিএম
নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব: শামীম সাঈদী জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।
পিরোজপুর প্রতিনিধি ঃ
নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব: শামীম সাঈদী
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শামীম সাঈদী। ছবি: দেশকাল নিউজ ডটকম
জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, “আমরা যদি নির্বাচিত হই, তবে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করব এবং নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
শনিবার সকালে নেছারাবাদ উপজেলা শাখা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভাটি স্থানীয় তৃণা কমিউনিটি সেন্টারে হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুর রশিদ।
সভায় জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদসহ জামায়াতের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
শামীম সাঈদী বলেন, “এক বছর আগে আমরা জুম মিটিংয়ে কথা বলেছিলাম, কিন্তু আজ এতজন নেতা-কর্মীর উপস্থিতিতে প্রকাশ্যে কথা বলতে পেরে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে পাকা রাস্তা এবং ব্রিজের প্রয়োজন রয়েছে। প্রত্যেক ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “এ ধরনের সভার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা গ্রামাঞ্চলের উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দেবে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে সমন্বয় সাধন করলে সরকারি প্রকল্পগুলোও স্থানীয় মানুষের উপকারে আসবে।”
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!