- প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৫ পিএম
নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসে আনন্দঘন আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা প্রমুখ।
দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা বলেন, “দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ভর্তি থেকে শুরু করে ফরম পূরণ পর্যন্ত সবকিছুই এখানে অবৈতনিকভাবে করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও ইউনিফর্ম দেওয়া হয়, এমনকি যাতায়াতের সুবিধার্থে সাইকেলও প্রদান করা হয়।” তিনি আরও উল্লেখ করেন, এই কলেজে বিগত বছরগুলোতে শতভাগ পাশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “১৬ থেকে ১৮ বছর বয়স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে যত বেশি সময়কে কাজে লাগাতে পারবে, সে তত দ্রুত উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।”
তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, “কোনও প্রলোভনে পড়ে যেন কেউ প্রতারণার ফাঁদে না পড়ে। আমাদের দেশের অনেক মেয়েরা পাচারের শিকার হচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।” আর ছেলেদের উদ্দেশ্যে তিনি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন।
আলোচনা, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়। দিনভর নবীনদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!