নানা আয়োজনে গোপালগঞ্জে ‘জুলাই গনঅভ্যুথ্থান দিবস’ পালিত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে ‘জুলাই গনঅভ্যুথ্থান দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করে।


আজ বুধবার (৫আগষ্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নির্মিতব্য জুলাই শহিদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর শ্রদ্:ধা জানান। এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ শ্রদ্ধা জানান। পরে জেলা বিএনপি ও সহযোগি সংগঠন, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়মে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দিনটি পালন উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াত আলাদাভাবে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাসের সাথে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।


অপরদিকে, সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপজেলা প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বাবু, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, একাডেমিক সুপারভাইজার আশিস মজুমদার, কুশলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইশতিয়াক হোসেন, গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমেন্দ্র নাথ ঢালীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।


আলোচনা সভা পূর্বে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


এদিকে, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ই আগষ্টকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করে| এছাড়া জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ টহল, চেকপোস্ট এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?