নাব্যতা সংকটে মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র, বন্দরের খাল পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।



মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশাল অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পাতারহাট বন্দরের পণ্য পরিবহনের একমাত্র নৌপথ খালটি দীর্ঘদিন যাবত নাব্যতা হারিয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এতে বন্দরের ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে খালটির নাব্যতা পুনরুদ্ধার ও খনন কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান সরেজমিন পরিদর্শন করেন। এসময় তার সাথে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে প্রতিমন্ত্রী খালটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নৌ যোগাযোগ ও পণ্য পরিবহন সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন,উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া,বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার,বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বানিজ্যিক বন্দরের এই খালটি দ্রুত খননের জন্য পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এলাকাবাসী নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে জোর দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?