- প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৭:১৭ পিএম
মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন আর নেই
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী প্রতি নিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার (৭৮) আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চারাখালী গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী এবং পিরোজপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও শোক প্রকাশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক সাধারণনক সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!