- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫১ পিএম
মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে রেজাউল করিম নামের এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্লিনিক সিলগালা করা হয়।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এ জেলা জরিমানা প্রদান করেন।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, গোপালগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।
ডা. রায়হান ইসলাম শোভন বলেন, উপজেলার আদমপুর বাজারে ক্লিনিক খুলে ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলো রেজাউল করিম। সোমবার আকস্মিক অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচাল করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা ও ক্লিনিক সিলগালা করা হয়।
তিনি আরো জানান, কোনো ধরণের চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও রেজাউল করিম নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রেসক্রিপশন দিতেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করছিলেন। অস্বাস্থ্যকর টিনশেড দোকানে রোগী ভর্তি রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করার প্রমাণও মেলে। স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে সাধারণ মানুষের বাধা সত্ত্বেও অবশেষে তাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালত। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোবাস ভর্তি ১২ লাখ টাকা মূল্যের অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে মৎস্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!