- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৪ পিএম
মোবাইল কোর্টের অভিযান, ৭ হাজার মিটার জাল জব্দ ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষা
(পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭ হাজার মিটার ইলিশ ধরার জাল আটক করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার রাতে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ উপজেলার কচাঁ ও বলেশ^র নদীতে অভিযান চালিয়ে এ জাল আটক করে।
পরে আটককৃত জাল ওই রাতেই ইন্দুরকানীর লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, কচাঁ ও বলেশ^র নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার ইলিশ ধরার জাল ও ৪ কেজি মাছ আটক করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটককৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!