- মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর উপজেলা প্রতিনিধি:
- প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ০৯:৫৬ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জিয়ানগর বাজারের দুই ফার্মেসিকে জরিমানা
পিরোজপুরের জিয়ানগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জিয়ানগর বাজারের মেসার্স আব্দুল্লাহ ফার্মেসি-এর স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পরশমণি মেডিকেল হল-এর স্বত্বাধিকারী অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়, পিরোজপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালা এবং জিয়ানগর থানা পুলিশের সদস্যরা।
জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!