শিরোনামঃ

মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটিতে মনোনীত হওয়ায় বোয়ালজুরের ২ মেম্বারকে সংবর্ধনা।




হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:সিলেটের বালাগঞ্জ  উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান(২) তজম্মুল হুসেন জনি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি  ও মো কামরুজ্জামান তুরন সহ-সাংগঠনিক সম্পাদক  মনোনীত হওয়ায় বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বার, সচিব ও পরিষদের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ তাদেরকে সংবর্ধনা দিয়েছেন।


০৯সেপ্টেম্বর  (মঙলবার) বোয়ালজুর ইউনিয়ন পরিষদের হলরুমে বোয়ালজুর ইউনিয়ন পরিষদের

হিসাব সহকারি কাম কম্পিউটার নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।


উপস্থিত ছিলেন,  প্রশাসনিক কর্মকতা গোবিন্দ চন্দ্র  দেব , ৪নং ওয়ার্ডের মেম্বার তজম্মুল হুসেন জনি,  

১নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ কামরুজ্জামান তুরন,

 ৪নং ওয়ার্ডের মেম্বার ছালেহ আহমদ,৬নং ওয়ার্ডের মেম্বার সজল ধর, ৮নং ওয়ার্ডের মেম্বার কয়েছ মিয়া, ৯ নং ওয়ার্ডের মেম্বার সফর আলী, ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্যা পিয়ারা বেগম,  ১,২,৩ সায়েরা বেগম ও জবলু মিয়া, সহ প্রত্যেক ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ তাকে ক্রেস্ট  উপহার দিয়ে সংবর্ধনা জানান।


অনুষ্ঠানে তজম্মুল হুসেন জনি  মেম্বার বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসায় আমি অভিভুত। আপনারা দোয়া করবেন যেনো সবসময় আপনাদের সেবায় নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যেতে পারি।সকলের সহযোগিতা ও দোয়ায় আমি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থ সংরক্ষণ ও সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখবো ইনসাআল্লাহ।”


জানা গেছে, গত ২৫ জুলাই ঢাকার ফকিরেরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।


নবগঠিত এ কমিটিতে সিলেট জেলার মধ্যে  প্রতিনিধি হিসেবে স্থান পান সহ-সভাপতি তজম্মুল হুসেন জনি, ও সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান তুরন । কমিটিতে তাঁদের  মনোনয়ন দেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাশেম চৌধুরী।


তজম্মুল হুসেন জনি মেম্বার  দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবেও পরিচিত তিনি। ইউনিয়নের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।


উল্লেখ্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন দেশের তৃণমূল জনপ্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ রক্ষায় একটি জাতীয় পর্যায়ের সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।নতুন কমিটিতে বোয়ালজুর ইউনিয়ন পরিষদের বিচক্ষণ ২মেম্বারকে যুক্ত হওয়ায় বালাগঞ্জ সহ সিলেটের প্রতিনিধিদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?