- প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ১০:১১ এএম
মেহেন্দিগঞ্জে তরুন ছাত্রনেতা রনির ব্যক্তিগত উদ্যোগে রাস্তাসংস্কার
মেহেন্দিগঞ্জ (বরিশাল): আলিমাবাদ প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইকবাল খার মোড় থেকে মিঝিকান্দা যাওয়ার সড়কটি দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অযোগ্য। বৃষ্টির সময় কাদাপানিতে তলিয়ে যেত সড়কটি, শুকনো সময়েও চলাচলে ছিল সীমাহীন দুর্ভোগ। নানা সময় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘদিন ধরে ছিল না কোনো কার্যকর ব্যবস্থা।
এই দুরবস্থার অবসানে এগিয়ে এসেছেন আলিমাবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন রনি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে তিনি সড়কটি সংস্কারের কাজ শুরু করেন ।
রনির এমন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী। তারা বলেন, “যেখানে প্রশাসনের নজর নেই, সেখানে একজন তরুণ নেতা নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন—এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তার এই কাজ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন পর এই সড়কে স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে। তারা রনির প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে তার এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!