- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ০৬:৫৮ পিএম
সংলাপ ও নাগরিক সাংবাদিকতার মাধ্যমে নাগরিক পরিসর পুনরুদ্ধার প্রকল্পের আওতায় রিপোর্টিং দক্ষতা উন্নয়ন সেশন
ব্রাউন কম্পাউন্ড (১৫ নভেম্বর):
“Reclaiming Civic Space through Dialogue & Citizen Journalism” প্রকল্পের আওতায়, The Asia Foundation-এর PERI Programme–এর সহায়তায় এবং Foreign, Commonwealth & Development Office (FCDO)–এর অর্থায়নে লাল সবুজ সোসাইটির আয়োজনে আজ শনিবার ব্রাউন কম্পাউন্ডের ইউনিক মেডিকেল সার্ভিস ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হলো সাংবাদিকতা–সম্পর্কিত দক্ষতা উন্নয়ন কর্মশালার তৃতীয় দিনের কার্যক্রম।
দিনব্যাপী সেশনের অন্যতম অংশ ছিল ‘Reporting Skills & Interview Techniques’, যা পরিচালনা করেন সময় টিভির ব্যুরো প্রধান অপুর্ব অপু।
সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া সেশনে তিনি তথ্য সংগ্রহের কৌশল, সাক্ষাৎকারের প্রস্তুতি, কার্যকর প্রশ্ন তৈরি এবং নির্ভরযোগ্য সূত্র যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন।
অপুর্ব অপু বলেন, “সংবাদ সংগ্রহের সবচেয়ে বড় শক্তি হলো প্রস্তুতি। প্রশ্ন যত গভীর হবে, সাক্ষাৎকার থেকে তত সঠিক তথ্য পাওয়া যাবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার, দ্রুত নোট নেওয়া এবং সূত্রের সঙ্গে আস্থা তৈরি—এগুলো এখন সাংবাদিকতার অপরিহার্য অংশ।”
এ ছাড়া কর্মশালায় কন্টেন্ট তৈরি কৌশল বিষয়ে সেশন নেন সাইদুজ্জামান শিপলু। তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট পরিকল্পনা, গল্প গঠনের ধাপ, ভিজ্যুয়াল উপস্থাপন ও দর্শক–বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো তুলে ধরেন।
দিনের শেষাংশে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে সেশন নেন মো. আরিফিন ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ পেশাগত পথ, পোর্টফোলিও তৈরি, দক্ষতা মূল্যায়ন ও চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের একটি ছোট সাক্ষাৎকার পরিকল্পনা তৈরির প্র্যাকটিক্যাল কাজও দেওয়া হয়।
আয়োজকেরা জানান, ধারাবাহিক এই প্রশিক্ষণ তরুণ সংবাদকর্মী ও কনটেন্ট নির্মাতাদের বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!