- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ এএম
মেহেন্দিগঞ্জে ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে ১০ পিচ ইয়াবা সহ ইউনুছ পালোয়ান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ইউনুছ পালোয়ান অম্বিকাপুর গ্রামের বাদল পালোয়ানের ছেলে। সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের টিম পৌরসভার অম্বিকাপুর গ্রামের হানিফ ভাঙ্গারীর দোকানের সামনে থেকে ১০ পিচ ইয়াবা সহ তাকে আটক করেন। ইউনুছ পালোয়ান দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবার বানিজ্য করে আসছে। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা সহ ইউনুছ পালোয়ান নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!