- প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৬:২৫ পিএম
মেহেন্দিগঞ্জ সীমান্তে হিজলা উপজেলার ধূলখোলায় চুরি, ডাকাতি,মাদক ব্যবসার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে আটক-৫
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের ইউপি সদস্য লিটন রাড়ী ও তার সহযোগী সহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।বুধবার দিবাগত গভীর রাতে সেনাবাহিনীর একটি টিম ধূলখোলা ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মাদকসহ ৫ জনকে আটক করেন। স্থানীয়রা জানান, আটককৃতরা শুধু মাদক হেরোইন, ইয়াবা'র সাথে যুক্ত না,তাদের নিজস্ব একটি সংঘবদ্ধ দল রয়েছে যারা রাতের আঁধারে গরু ও ছাগল চুরির সাথে জড়িত এবং হিজলা গৌরব্দী,মেমানিয়া, ধূলখোলা ইউনিয়ন ও চরকিল্লা বাজার থেকে অস্ত্র ঠেকিয়ে প্রতিনিয়ত গরু-ছাগল চুরি-ডাকাতি করেন এবং নদী পথে ব্যবসায়ীরা নোয়াখালী,লক্ষ্মীপুর,হাইমচর বাজারে ব্যবসায়ীক কাজে যাতায়াতের সময় নদীতে স্পিড বোট দিয়ে দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে এবং ব্যবসায়ীদের মালামাল বিক্রির লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
নিজস্ব প্রতিবেদক ॥বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!