- প্রকাশিত: ২৫ জুন ২০২৫ ০৯:২২ পিএম
মাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে কচুরিপানার নিচে পাওয়া মরদেহের রহস্য উন্মোচন করেছে পুলিশ। নিখোঁজের ১১ দিন পর খাল থেকে উদ্ধার হওয়া লাভলী বেগম (৪৫) হত্যাকাণ্ডের সঙ্গে তার মাদকাসক্ত ছেলে রাব্বি খাকী (২৫) জড়িত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার ২৪ দিন পর গতকাল (২৪ জুন ২০২৫) চিতলমারী থানা পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে।
গত ৩১ মে দুপুরে উপজেলার নালুয়া-চরচিংগড়ী খালে কচুরিপানার নিচে একটি নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত নারী লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। তার প্রথম স্বামী আনোয়ার খাকীর ঘরে জন্ম রাব্বীর । দ্বিতীয় স্বামী মনিরুজ্জামান মারা যাওয়ার পর তিন সন্তান নিয়ে পরানপুর গ্রামে বাবার বাড়ির পাশে বসবাস করছিলেন।
স্বজনদের অভিযোগ, মাদকের টাকার জন্য রাব্বি প্রায়ই মাকে মারধর করতেন। গত ২০ মে রাতে পারিবারিক কলহের একপর্যায়ে লাভলী নিখোঁজ হন। নিখোঁজের ১১ দিন পর ৩১ মে সকালে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খুনী রাব্বি খাকীকে অভয়বানী ও প্রলোভনের ফাঁদে ফেলে মঙ্গলবার (২৪) জুন গ্রেপ্তার করা হয় এবং বুধবার (২৫ জুন) বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!