- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৪:২৮ পিএম
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত আয়া মাসুমাকে ভোলায় তার নিজ বাড়িতে দাফন,চলছে শোকের মাতম
মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে (৩২) ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
২৭ জুলাই রবিবার সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তার জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন সম্পন্ন হয়।
এর আগে, ভোররাতে ঢাকা থেকে মাসুমার মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে,তাকে এক নজর দেখতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ঢল নামে,সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় এবং গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মাসুমার জানাজায় অংশগ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,মাসুমার নিহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত,মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরপারে ভালো রাখুক,উপজেলা প্রশাসন নিহত মাসুমার পরিবারের পাশে আছে,সরকারের পক্ষ থেকে সব রকম সরকারি সহায়তা তার পরিবারকে দেয়া হবে,তাদের যে কোন বিপদে উপজেলা প্রশাসন সব সময়।পাশে থাকবে বলেও জানান তিনি।
জানা গেছে,গতকাল (শনিবার, ২৬ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় মাসুমার। দুর্ঘটনার পর টানা পাঁচ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন।
নিহত মাসুমা মাইলস্টোন স্কুলে আয়া হিসেবে কর্মরত ছিলেন। স্বামী মো. সেলিম রাজধানীর একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। ঢাকার তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি।
মাসুমার স্বামী সেলিম বলেন, ‘ঘটনার দিন মাসুমা স্কুলে কর্মরত ছিলেন। পরে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আমার স্ত্রীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।’
তিনি বলেন, ‘আমার ছোট ছোট দু’টি সন্তান রয়েছে, যাদের মুখের দিকে তাকিয়ে আমি শোকে স্তব্ধ হয়ে যাই,আল্লাহর কাছে দোয়া করেছিলাম বাচ্চাদের জন্য হলেও যেন আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দেন। কিন্তু সে আমাকে রেখে চলে গেলো। সবাই তার জন্য দোয়া করবেন,আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এদিকে মাসুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ভোলা ২ আসনের সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
শোক প্রকাশ করে সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,নিহতের পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি,তিনি ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে বাঁচাতে জীবন দিয়েছেন,পুরো দেশের মানুষ তার কাছে ঋণী হয়ে আছে,আমি ও আমার পরিবার নিহতের পাশে সব সময় থাকবে বলেও জানান তিনি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!