- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৪:৪৮ পিএম
মাদক ব্যবসায়ীদের ছাড় নেই হুঁশিয়ারি টুঙ্গিপাড়ায থানার নবাগত ওসির
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে টুঙ্গিপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেছেন, সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়। গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। তাই এখন থেকে প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে টুঙ্গিপাড়া থানা চত্ত্বরে অনুষ্ঠিত নাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি জাহিদুল ইসলাম আরো বলেন, আমি যদি দেড় বছর এই থানায় দায়িত্ব পালন করতে পারি, তাহলে তিন ধাপে টুঙ্গিপাড়াকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ থানা হিসেবে গড়ে তুলবো। প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান। এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনি ব্যবস্থা। দেড় বছর শেষে টুঙ্গিপাড়া হবে একটি মডেল মাদকমুক্ত থানা যা দেশের অন্যান্য থানার জন্য উদাহরণ হয়ে থাকবে।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যমের সহায়তা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম গত ২০ আগস্ট টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন। পূর্ববর্তী কর্মস্থল মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!