- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪৫ পিএম
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ইন্দুরকানীতে প্রস্তুতিমূলক সভা
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর ইন্দুরকানীতে প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিলন তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক মনিরুজ্জামান খান, মৎস্যজীবী দলের সভাপতি মামুন কাজী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ মৎস্যজীবী, ও জেলেরা উপস্থিত ছিলেন। আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!