- প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ০৩:২২ পিএম
লঞ্চ দূর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে মেহেন্দিগঞ্জে বাড়ি ফেরার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের বাসিন্দা সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) ট্রাষ্টি বোর্ডের পক্ষ থেকে শনিবার (১৩ জুন) সকালে প্রতিমন্ত্রী রাজিব আহসানের বাসভবনে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের সহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী নিহত সোহেলের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় নিহতের পরিবারের সদস্যরা এই সহযোগিতার জন্য সরকার ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!