- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯ এএম
লাল সবুজ সোসাইটির উদ্যোগে ভিন্নধর্মী ও মানবিক প্রোগ্রাম
ডেস্ক রিপোর্ট (ফিচার নিউজ):
লাল সবুজ সোসাইটির উদ্যোগে ৬-২-২০২৬ শুক্রবার সকালে আয়োজন করা হয় একটি ভিন্নধর্মী ও মানবিক প্রোগ্রাম—ডগ বেল্ট বিতরণ কর্মসূচি। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং পথকুকুরদের দৃশ্যমানতা বাড়ানো।
অনুষ্ঠানটির কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন স্নিগ্ধা। তার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয় বরিশালের বগুড়া রোড থেকে কাকুলির মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায়।
এই কর্মসূচির আওতায় ৩০টিরও বেশি পথকুকুরের গলায় ডগ বেল্ট পরানো হয়, যা রাতে আলো প্রতিফলন করে কুকুরগুলোকে সহজে শনাক্ত করতে সহায়তা করে। এতে করে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
লাল সবুজ সোসাইটির সদস্যরা জানান, প্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
এ ধরনের উদ্যোগ সমাজে প্রাণীর প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!