- প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:১৭ পিএম
ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক কন্যার পাশে দাঁড়ালেন রহমাতুল্লাহ
বরিশালের সিনিয়র সাংবাদিক কে এম মনিরুল আলম ওরফে স্বপন খন্দকারের কন্যা মৌমিতা জুঁই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছে। সে বর্তমানে সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।
মৌমিতা জুঁইয়ের এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি সাংবাদিক কে এম মনিরুল আলমের পরিবারের খোঁজখবর নেন এবং মৌমিতা জুঁইয়ের দ্রুত সুস্থতার জন্য সহায়তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন সাংবাদিক দেশের জন্য নিরলসভাবে কাজ করেন। আজ তার পরিবার বিপদে পড়লে সমাজের সকল সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। তিনি মৌমিতা জুঁইয়ের চিকিৎসার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মৌমিতা জুঁইয়ের সুস্থতা কামনা করে তার পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!