- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৪২ পিএম
কুয়াকাটায় ১০ বছর বয়সে, মাত্র ১১ মাসেই হাফেজা হলেন শিশু মারজুকা।
হোসাইন আমির কুয়াকাটা প্রতিনিধি ঃ
বাবা মা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পরিবারের দুই সন্তানের মধ্যে মোসাঃ মারজুকা বড় । শিশু থেকেই অত্যন্ত মেধাবী। ১০ বছর বয়সী শিশু মারজুকা তার সাফল্যতায় শিক্ষক-শিক্ষিকা পরিবার ও এলাকাবাসীর সবার মাঝে প্রশংসায় ভাসছেন। ভর্তি হওয়ার পর নাজেরা শেষ করে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে এখন হাফেজা মারজুকা । কুয়াকাটার আলিপুর আল হুদা মহিলা মাদ্রাসায় এখন শুনানি করছেন শিশু মারজুকা ।
ভোরের সূর্য উঁকি দেয়ার আগেই নিয়ম অনুযায়ী নামাজ শেষে আল হুদা মাদ্রাসার সকল শিক্ষার্থীদের তালিম দেন শিক্ষিকা। সকালের ছবকের ক্ষেত্রে সময় খেপন হলেও মাজুকের ক্ষেত্র ছিল ভিন্ন । অদম্য মেধাবীর কারণে প্রতি দিন অতিরিক্ত মুখস্থ পড়া দিতেন । এ বছরে দশজন শিক্ষার্থী হাফেজার বিদায় সংবর্ধনা দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তার ভিতরে কনিষ্ঠ হাফেজা মারজুকা। বিদায় সংবর্ধনায় আশা শিশু মেধাবী মারজুকার পরিবার ও শিক্ষকরা এভাবেই তাদের অনুভূতি প্রকাশ করেন ।
কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে সাগর পাড়ে কম বয়সী কোরআন মুখস্ত কারী এই হাফেজা কে নিয়ে তার বাবা হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিকের কি স্বপ্ন তা এমনটাই ব্যক্ত করেন । আমার মারজুকা ছোটবেলা থেকেই মেধাবী ইনশাল্লাহ আমি চাই আগামী দিনগুলোতে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় মানুষের মাঝে দ্বীনি শিক্ষা দিয়ে কোরআনের আলো ছড়িয়ে দিতে।
ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায় শিশু মেধাবী মারজুকা জানান আমি বড় হয়ে আলেমা হতে চাই ।
আলহুদা মাদ্রাসার পরিচালক বশির আহমেদ বলেন আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে মেধাবী ছাত্রী মারজুকা । ভর্তি হওয়ার পর থেকেই দেখছি সে অনেক মেধাবী অল্পতেই সে মুখস্ত করে ফেলতে পারে। ওর জন্য দোয়া করি ও যেন ভালো হাফেজা হয়ে বিশ্বজয় করতে পারে।
মাত্র ১০ বছর বয়সী ১১ মাসে পবিত্র কোরআন মুখস্ত কারী হাফেজা ছোট্ট এ মারজুকা দ্বীনি এলেম শিক্ষা করে ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান বিশ্ব গ্রন্থ আল কোরআনের বাণী। এমন প্রত্যাশা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।####
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!