- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৪:৩১ পিএম
কুড়িগ্রামে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
রিয়াজুল হক সাগর, রংপুর ।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় আপন চাচাতো ভাই মোঃ বছির উদ্দিনের ছেলে মোঃ মানিক উল্লাহ ও মোঃ নুর মোহাম্মদ এবং মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। এরপর এটি দখলে নেয় মোঃ মানিক উল্লাহ ও মোঃ নুর মোহাম্মদ। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
স্থানীয়ভাবে একাধিকবার শালিশি বৈঠক হলেও এর সমাধান হয়নি। সর্বশেষ রোববার সকাল সাড়ে ১০টায় মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান লোকজন নিয়ে বিরোধপূর্ণ সেই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মারা যায় মোঃ মানিক উল্লাহ এর ছেলে মোঃ এরশাদুল হক (৪২) ও মোঃ খাদে হোসেনের স্ত্রী মোছাঃ কুলছুম বেগম (৫০)।
হাসপাতালে নেয়ার পথে মারা যান মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন (৫৫)। গুরুতর আহত হন মোঃ পনির উদ্দিনের ছেলে মোঃ সফিকুল ইসলাম (২৫), মোছাঃ মর্জিনা বেগম (৪২), মোঃ আজিজার রহমান (৪০), মোছাঃ পারুল বেগম (৩২), মোঃ মোফাজ্জল হোসেন (২৪), মোঃ এরশাদের স্ত্রী মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৩৫) সহ আরো বেশ কয়েকজন।
এদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে মোঃ সফিকুল ইসলাম (২৫), মোছাঃ মর্জিনা বেগম (৪২), মোঃ আজিজার রহমান (৪০), মোছাঃ পারুল বেগমকে (৩২)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একাধিক আহত। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।
এই বিভাগের আরো খবর
-
দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বকুল দল ৩-০ গোলে পদ্ম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!